পোস্ট ৫ঃ পাহাড় RAW আর ISI খেলা

শিরোনাম দেখে ঠোঁটের ফাঁকে বিদ্রূপের হাসি তুলে আমাকে বিদ্রূপ করতে পারেন। অবিশ্বাস করতে পারেন। কিন্তু তাতে সত্য বদলাবে না।

পাহাড়ে যা হচ্ছে হাসিনা পতনের পর সমতলেও হচ্ছে। পার্থক্য শুধু অস্তিত্ব আর ক্ষমতা। পাহাড়ে অস্তিত্বের প্রশ্ন আর সমতলে মানুষ বলে ক্ষমতার লড়াই।

ভারতের চাপে পার্বত্য চট্টগ্রামে চুক্তি হয়েছে তা কমবেশি সত্য। কিন্তু চুক্তিকে বাতিল করে ভারতের চালকে রুখে দেওয়া ছিল পাকিস্তানের চাল। অবশ্যই অনেকে সেটা ভুল করে বিএনপি’র ওপর চাপিয়ে দেয়। বিএনপি মাত্র উপাদান। বিএনপি এখানে ব্যবহৃত হয়েছে মাত্র।

এখনো অনেকের বুঝার বাইরে আছে। অনেকে শুধু দেখে বিশ্বাস করে। আবার অনেকে শুনে বিশ্বাস করে। অনেকে আবার সব থিওরি মিলিয়ে বিশ্বাস করে।

হয়তো প্রমাণ চাইবেন। তাও আমি জানি। হাজারো প্রমাণ আছে। কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ দেখে না বুঝলে হাজারো প্রমাণও অকেজো।

পাহাড়ে বর্তমানে অনেক আঞ্চলিক দল। এগুলো এই দুয়ের উপসর্গ মাত্র।দলের মুল কতিপয় নেতা ছাড়া বাকিরা জানার কথা নয়।

তাহলে তারা জেনে এটা করছেন কেন?

প্রশ্ন তো সেটাই। ক্ষমতার লড়াই।

তবে এইটুকু বলবো যে বিষয়টি আরো পরিষ্কার হবে। ভারত এবং বাংলাদেশে নেতাদের মধ্যে হয়তো অনেকে হারিয়ে যেতে পারে। ভাগ্য ভাল হলে গ্রেপ্তার হবে। আর খারাপ হলে হারিয়ে যাবে।

তখন বুঝতে দেরি হবে না যুদ্ধ ঘনিয়ে আসছে। দেড় বছর আগে হতে আমরা শুনে আসছি ভারত-বাংলাদেশ যুদ্ধ অনিবার্য। হ্যাঁ, অনিবার্য। এটাকে এড়িয়ে যাওয়া হয়তো একেবারে অসম্ভব।

এটা লিখছি একারণে যে নির্বাচন নিয়ে অনেক হুমকি দুমকি চলছে। আসলে পাহাড়ে নির্বাচন ভোটে ঠিক হবে না। প্রার্থী ঠিক করবে অন্য কেউ। তাই নির্বাচন-সংক্রান্ত বিষয়ে যেন সব সাধারণ মানুষ যেন একটু সংযত থাকে সেই অনুরোধ করি।

আমি জানি আমি কেউ নই। আমি সাধারণ মানুষ। সংযত সতর্কতা দলগুলির করা দরকার। কিন্তু তারা করবেন না। কারণ সেটার মূল্য কেউ দিবে না।

অবশ্যই সাধারণ মানুষের অনেকে বিষয়টি জানে। কিন্তু ভয়ে বলতে পারছে না।

আমি সাধারণ মানুষ বলে সাধারণ মানুষের কষ্টকে বুঝি। তাই পাহাড়ের প্রতিটি জীবন বাঁচুক সেই কামনা করি।

হ্যাঁ, এবারে হয়তো অনেকে ভাবছি বিএনপি সরকার গঠন করবে। কিন্তু যদি জামাত আসে তাহলে কি হতাশ হবেন? হতেও তো পারে। যে জামাত লীগের মত একটি শক্তিশালী সরকারকে কয়েকদিনে পতন ঘটাতে পারে সেই জামাত নির্বাচনে জয়লাভ করা তো অসম্ভব কিছু নয়।

সেই একি সূত্রে যদি রাঙ্গামাটি বাদে বান্দরবান এবং খাগড়াছড়িতে জামাত জোট ক্ষমতায় আসে তাও অসম্ভব নয়।

ভাল থাকবেন। সুখী থাকবেন। মাথা ঠাণ্ডা রাখবেন। নির্বাচন আমাদের কিছু বদলে দিবে না। বদলাতে হলে আমাদের চিন্তাশক্তি বদলাতে হবে। ঠিক করতে হবে আমরা কোন পথে হাঁটবো।

সবচেয়ে বড় কথা, আমাদের মাঝে বিভাজন দূর করতে হবে। শুধু দল বা নেতা দেখে রাজনীতি করলে হবে না। জুম্মজাতীয় অস্তিত্ব দেখে ভাবতে হবে।

Leave a Reply